খুলনা, বাংলাদেশ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  নারায়ণগঞ্জে স্কুলছাত্রী নিখোঁজ. সন্ধান চাই”
  রূপসায় নিখোঁজ সূর্বনা মন্ডল রিয়া-সন্ধান চাই”
  উপজেলা নির্বাচনে আতাউর রহমান রনুর জন্য দোয়া কামনায়-অনিন্দ্য মালাকার.
  খুলনায় হাসপাতালের সামনে ভিক্ষুকের মৃ’ত্যু.
  আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী
  ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবছেন ট্রাম্প
  রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী
  নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
  একসঙ্গে জন্ম, একসঙ্গেই ২ ভাইয়ের মৃত্যু
  ডুমুরিয়ায় প্রভাবশালী কর্তৃক ঘেরাবেড়া দিয়ে যাতায়াতের পথ বন্ধ,৭টি পরিবার অবরুদ্ধ

খুলনায় অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত হয়নি.

[ccfic]

 

মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার// খুলনার বটিয়াঘাটা উপজেলার সী পার্ল পার্ক এলাকা থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটের দিকে স্থানীয়রা পার্কের ভেতরে মরদেহটি দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে বুধবার (১ এপ্রিল) সকাল প্রায় ৭টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।মরদেহটির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।এই ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলে জানিয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT