খুলনা, বাংলাদেশ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় শোভনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় নিসচা’র নিরাপদ ঈদ যাত্রা’র লক্ষ্যে রোড ক্যাম্পেইন।
  বৃষ্টির জন্য খেলা বন্ধ, এর আগেই আসল কাজ সেরে নিল পাকিস্তান
  হঠাৎ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি-ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
  দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
  ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘গোধূলি’
  ইমাম-মুয়াজ্জিনরা সম্মানী কত পাবেন, কার্যক্রমের উদ্বোধন কাল
  মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ
  সেরা ৫ পাওয়ার ব্যাংকের তালিকা প্রকাশ করল গবেষণা সংস্থা

দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

[ccfic]

মোল্লা ইকবাল হুসাইন, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি:
‎‎খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম বলেছেন, কুরআনের আইনই পারে ইনসাফ ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। মাহে রমজান মাসেই পবিত্র কুরআন নাজিল হয়েছে। রমজান কুরআন নাজিলের মাস হওয়ার কারণেই এ মাসের মর্যাদা এত বেশি। কুরআনের বাণীর ভিত্তিতে ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করতে হবে।তিনি বলেন, রমজান হলো তাকওয়া বা খোদাভীতির মাস। আমরা কি সত্যিই খোদাভীতি অর্জন করতে পেরেছি? ভিজিএফ ও ভিজিডির মালামাল পাওয়ার কথা হতদরিদ্র মানুষের। কিন্তু আমরা কি তাদের কাছে সঠিকভাবে সেই কার্ড পৌঁছে দিতে পেরেছি, নাকি অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছি—এটা আমাদের ভেবে দেখতে হবে।
‎তিনি আরও বলেন, আমাদের প্রত্যেককে একদিন সব কিছুর জবাব দিতে হবে। তাই কুরআনের আইন মেনে সকল কাজের ফয়সালা করলে সমাজে অন্যায় ও অনিয়ম দূর হবে। প্রধান অতিথি সবাইকে কুরআনের আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান।‎গতকাল শুক্রবার (২৩ মার্চ) বাদ আসর দিঘলিয়া এম এ মজিদ সরকারি ডিগ্রি কলেজ মাঠে দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।‎দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসানের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল, খুলনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফ মোজাম্মেল হোসেন, গাজী জাকির হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা নাজমুল হক এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলার সহকারী আঞ্চলিক পরিচালক খান গোলাম রসুল।
‎এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অফিস সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ সাইফুল্লাহ মানসুর, সেক্রেটারি তাসলিম হাসান টুটুল, বিশিষ্ট আলেম মাওলানা মুজিবুর রহমান, দিঘলিয়া সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা দেলোয়ার হোসেন আজাদী, সেক্রেটারি মোঃ বদিউজ্জামান আজাদ, কর্মপরিষদ সদস্য হাফেজ সাইফুল ইসলাম, মোঃ মুরাদুর রহমান, খেলাফত মজলিশ নেতা শেখ গোলাম রহমান মিজানুর রহমান প্রমুখ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT