
মোল্লা জাহাঙ্গীর আলম-স্টাফ রিপোর্টার//খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। বাগেরহাটের রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২ শিশু রয়েছে। আহত হয়েছেন আরও ৪ জন।চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, কিন্তু এর সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬।দুর্ঘটনার ঘটনায় বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা- জানান, বাসটি আটক করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।এই ঘটনায় আরও জানা গেছে, মোংলা থেকে ছেড়ে আসা বাসটি বেলাইব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক দিয়ে আসা মোংলাগামী মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
