খুলনা, বাংলাদেশ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ
  যশোরে পিস্তল ও ককটেলসহ বেজপাড়ার রনি আটক
  দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪
  রাজধানীর মোহাম্মদপুরে বিড়াল হত্যা: আসামি শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  সংশোধনের অপেক্ষায় ১ লাখ ৩০ হাজার এনআইডি আবেদন
  সংসদের প্রথম অধিবেশনে কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  ছাত্রদলের প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদকের মৃত্যুবার্ষিকী পালিত।
  শিশুকে দিয়ে প্রতিবেশীর সঞ্চয়ের টাকা হাতানোর অভিযোগ; বিতর্কিত হাসিবকে ঘিরে এলাকায় তোলপাড়
  সরিষাবাড়ীতে ৪ নারী পকেটমার গ্রেপ্তার
  স্বামী বেঁচে থাকতেই অন্যত্র বিয়ে, আদালতে মামলা

সংশোধনের অপেক্ষায় ১ লাখ ৩০ হাজার এনআইডি আবেদন

[ccfic]

নিজস্ব প্রতিনিধি :জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধনের জন্য করা প্রায় ১ লাখ ৩০ হাজার আবেদন বর্তমানে নির্বাচন কমিশনে (ইসি) নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।বুধবার (১১ মার্চ) নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা এ তথ্য জানান।ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, বর্তমানে এনআইডি সার্ভারে প্রায় ১ লাখ ৩০ হাজার সংশোধন আবেদন পেন্ডিং রয়েছে। এসব আবেদন দ্রুত কীভাবে নিষ্পত্তি করা যায়, সে বিষয়টি নিয়েই বুধবার অনুষ্ঠিত এনআইডি অনুবিভাগের মাসিক সমন্বয় সভায় আলোচনা হয়েছে। পাশাপাশি এনআইডি সেবা সংক্রান্ত অন্যান্য বিষয়ও সভায় পর্যালোচনা করা হয়।এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেন, ‍“দায়িত্ব গ্রহণের পর থেকে কর্মকর্তাদের সহযোগিতায় এখন পর্যন্ত ১২ লাখের বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করা হয়েছে।”তিনি বলেন, “সংসদ নির্বাচনের কারণে কিছু সময়ের জন্য এনআইডি সংশোধন কার্যক্রম স্থগিত ছিল। সে সময় পর্যন্ত প্রায় ৮০ হাজার আবেদন পেন্ডিং ছিল। পরবর্তী কয়েক মাসে নতুন আবেদন জমা পড়ায় পেন্ডিং আবেদন বেড়ে বর্তমানে ১ লাখ ৩০ হাজারে পৌঁছেছে।”

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT