খুলনা, বাংলাদেশ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ
  যশোরে পিস্তল ও ককটেলসহ বেজপাড়ার রনি আটক
  দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪
  রাজধানীর মোহাম্মদপুরে বিড়াল হত্যা: আসামি শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  সংশোধনের অপেক্ষায় ১ লাখ ৩০ হাজার এনআইডি আবেদন
  সংসদের প্রথম অধিবেশনে কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  ছাত্রদলের প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদকের মৃত্যুবার্ষিকী পালিত।
  শিশুকে দিয়ে প্রতিবেশীর সঞ্চয়ের টাকা হাতানোর অভিযোগ; বিতর্কিত হাসিবকে ঘিরে এলাকায় তোলপাড়
  সরিষাবাড়ীতে ৪ নারী পকেটমার গ্রেপ্তার
  স্বামী বেঁচে থাকতেই অন্যত্র বিয়ে, আদালতে মামলা

ছাত্রদলের প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদকের মৃত্যুবার্ষিকী পালিত।

[ccfic]

প্রতিনিধি মোঃ মাহাতাবুর রহমান, নরসিংদী:বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অন্যতম পুরোধা এবং প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুবুল হক বাবলুর ৩৯ তম শাহাদত বার্ষিকী পালিত হয়। নরসিংদী শহিদ মাহবুবুল হক বাবলু পরিষদের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারো বাবলুর পারিবারিক কবরস্থানে দিন ব্যাপী কুরআন খতম,দোয়া ও স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় তথা সারা বাংলাদেশের ছাত্র রাজনীতির সবচেয়ে বড় ব্রান্ড,জীবন্ত কিংবদন্তী শহিদ বাবলুর আপন অনুজ সানাউল হক নীরু। উক্ত অনুষ্ঠানে সারা দেশের বিভিন্ন জেলা হতে অসংখ্য ছাত্রদলের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।তবে লক্ষণীয় বিষয় হলো, ছাত্রদলের প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও জাতীয়তাবাদী দল বিএনপি বা ছাত্রদলের পক্ষ হতে কেন্দ্রীয় ভাবে কোনো অনুষ্ঠান আয়োজন করতে দেখা যায় না। এবিষয়ে আগত অনেকের সাথে কথা বললে তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সবাই একবাক্যে বর্তমান সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিকট দলীয় ভাবে বাবলুর শাহাদাত বার্ষিকী পালন করার জন্য বিনীত অনুরোধ জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT