
ডেক্স : কেএমপি’র হরিণটানা থানা পুলিশ ১১ মার্চ ২০২৬ তারিখ দুপুর ১২.২০ ঘটিকায় কৈয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে কৈয়া বাজার বেল্লাল ভল্কানাইজিং এর সামনে হতে মাদক কারবারি আমির আলী (২৮), পিতা-ইসমাইল গাজী, সাং-উত্তর নাংলা, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে ২০ বোতল কোডিন ফসফেটযুক্ত WINCEREX সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
