খুলনা, বাংলাদেশ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ
  যশোরে পিস্তল ও ককটেলসহ বেজপাড়ার রনি আটক
  দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪
  রাজধানীর মোহাম্মদপুরে বিড়াল হত্যা: আসামি শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  সংশোধনের অপেক্ষায় ১ লাখ ৩০ হাজার এনআইডি আবেদন
  সংসদের প্রথম অধিবেশনে কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  ছাত্রদলের প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদকের মৃত্যুবার্ষিকী পালিত।
  শিশুকে দিয়ে প্রতিবেশীর সঞ্চয়ের টাকা হাতানোর অভিযোগ; বিতর্কিত হাসিবকে ঘিরে এলাকায় তোলপাড়
  সরিষাবাড়ীতে ৪ নারী পকেটমার গ্রেপ্তার
  স্বামী বেঁচে থাকতেই অন্যত্র বিয়ে, আদালতে মামলা

খুলনায় মানব পাচারের শিকার ভিকটিমদের দ্রুত ও টেকসই সহায়তা নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিতঃ

[ccfic]

ডেক্স : অদ্য ১১ মার্চ ২০২৬ তারিখ দুপুর ০২.০০ ঘটিকায় নগরীর হোটেল সিটি ইন এর কনফারেন্স রুমে খুলনা মেট্রোপলিটন পুলিশের আয়োজনে এবং মানবাধিকার সংস্থা জাস্টিস এন্ড কেয়ার এর সহযোগিতায় মানব পাচারের শিকার ভিকটিমদের দ্রুত ও টেকসই সহায়তা নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। কর্মশালায় বক্তব্য প্রদানকালে কেএমপি কমিশনার মহোদয় বলেন, মানব পাচারের শিকার ব্যক্তিরা গভীর মানসিক ট্রমার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেন। তাদের আইনি সহায়তার পাশাপাশি মানসিক সুস্থতা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিকটিমদের প্রতি মানবিক আচরণ ও ট্রমা-সচেতন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার উপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, মানব পাচার প্রতিরোধ এবং ভিকটিমদের সহায়তায় পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ অপরিহার্য। খুলনা মেট্রোপলিটন পুলিশ সর্বদা পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে রাখবে, যাতে প্রতিটি ভিকটিম নতুন জীবনের দিকে এগিয়ে যেতে পারে।এসময় কেএপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা-সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT