খুলনা, বাংলাদেশ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ
  যশোরে পিস্তল ও ককটেলসহ বেজপাড়ার রনি আটক
  দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪
  রাজধানীর মোহাম্মদপুরে বিড়াল হত্যা: আসামি শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  সংশোধনের অপেক্ষায় ১ লাখ ৩০ হাজার এনআইডি আবেদন
  সংসদের প্রথম অধিবেশনে কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  ছাত্রদলের প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদকের মৃত্যুবার্ষিকী পালিত।
  শিশুকে দিয়ে প্রতিবেশীর সঞ্চয়ের টাকা হাতানোর অভিযোগ; বিতর্কিত হাসিবকে ঘিরে এলাকায় তোলপাড়
  সরিষাবাড়ীতে ৪ নারী পকেটমার গ্রেপ্তার
  স্বামী বেঁচে থাকতেই অন্যত্র বিয়ে, আদালতে মামলা

কেশবপুর প্রাঃ শিক্ষক সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১০ মার্চ-২৬) বিকেলে প্রাথমিক শিক্ষক মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহীনুর রহমান শাহীন-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ কে এম নাজমুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, যশোর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ইকরামুল কবির উজ্জল।আরও বক্তব্য রাখেন, যশোর জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সামাদ, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ, পৌর জামায়াতে ইসলামীর আমির প্রভাষক জাকির হোসেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, উপজেলা শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ আজিজুর রহমান। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন যশোর জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সামাদ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT