খুলনা, বাংলাদেশ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত.
  বাংলাদেশি তেলবাহী জাহাজে বাধা দেবে না ইরান
  নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দিতে জামায়াত আমিরের চিঠি
  মধ্যপ্রাচ্যের তিন দেশে আবারও ইরানের হামলা
  ইরানের নতুন সুপ্রিম লিডারের বাবা-মা, স্ত্রীসহ ৮ জনকে হত্যা
  ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা
  ৩ দিনব্যাপী ঈদ উৎসব ঘোষণা এনসিপির
  আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কৃষক কার্ড দিতে সক্ষম হব
  ১১ দিনে ঢাকায় বাতিল ৩৬৭ ফ্লাইট
  কবর থেকে উত্তোলন করা ৪৭টি মাথার খুলি-হাড় উদ্ধার উদ্ধার, আটক ৪

১১ দিনে ঢাকায় বাতিল ৩৬৭ ফ্লাইট

[ccfic]

নিজস্ব প্রতিনিধি :মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে আকাশসীমা বন্ধ থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ১১ দিনে মোট ৩৬৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ রাখায় এসব ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো। এর ফলে মধ্যপ্রাচ্যগামী হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন এবং বিমান চলাচলে বড় ধরনের শিডিউল বিপর্যয় তৈরিবিমানবন্দর সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই পরিস্থিতির প্রভাবে প্রতিদিনই উল্লেখযোগ্য সংখ্যক ফ্লাইট বাতিল হচ্ছে। ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি এবং ৯ মার্চ ৩৩টি ফ্লাইট বাতিল করা হয়।এদিকে মঙ্গলবার (১০ মার্চ) রাত ১২টার পর থেকে আরও ৩২টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৪টি, গালফ এয়ারের ৪টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, ফ্লাইদুবাইয়ের ৪টি, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ৩টি ফ্লাইট রয়েছে।বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT