খুলনা, বাংলাদেশ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

রূপসায় স্বামীর গলাকাটা লাশ উদ্ধার , স্ত্রী পলাতক

[ccfic]

ষ্টাফ রিপোর্টারঃ (বাবর হোসেন বাকি)

খুলনায় মোহন আলী (৪৫) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে রূপসা উপজেলার জয়পুর গ্রামে নিহত ওই ব্যক্তির ঘরের বিছানা থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে নিহতের স্ত্রী হোসনেয়ারা বেগম পুতুল পলাতক রয়েছেন। এ ঘটনায় ঘরের মধ্যে থাকা রক্তমাখা একটি কুড়াল উদ্ধার করা হয়।
নিহতের ছেলে শিমুল হোসেন জানায়, তার বাবা মোহর আলী ডুমুরিয়ার কৈয়া বাজারে মিষ্টির দোকানের কারিকর ছিল। বৃহস্পতিবার রাতে সে কর্মস্থল থেকে বাড়িতে আসে। বাবা-মা পাশের ঘরে ঘুমিয়ে ছিল। খুব ভোরে তার মা হোসনেয়ারা বেগম পুতুল তাদের রুমের দরজা নক করে। শিমুল ঘুম থেকে উঠলে তাকে ঘরের দরজা খোলা রাখার কথা বলে বের হয়ে যায়। শিমুল পুনরায় ঘুমিয়ে পড়ে। সকাল সাড়ে ছয়টার দিকে তার দুলাভাইয়ের ডাক চিৎকারে এসে দেখে পিতা মোহর আলীর রক্তাক্ত নিথর দেহ। এ সময় তার মাকে খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়নি। এরপর তারা পুলিশে খবর দেয়।
শিমুল আরও জানায়, বাবাকে হত্যা করে মা হোসনে আরা বেগম নিজের প্রয়োজনীয় কাপড়-চোপড় নিয়ে পালিয়ে গেছে। তাকে মোবাইলেও পাওয়া যাচ্ছে না।
রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রাজ্জাক ঢাকা পোস্টকে বলেন, ঘটনার পর থেকে নিহতের স্ত্রী পলাতক রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনিই এই ঘটনার সাথে জড়িত।
ওসি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। হত্যার কারণ উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT