খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি
  খুলনায় বস্তাবন্দি লাশের রহস্য উন্মোচন: পরিচয় শনাক্তের পর ঘাতক গ্রেফতার
  মৌলভীবাজারে ভয়াবহ বিদ্যুৎ সংকট: দিনে-রাতে অন্ধকারে জনজীবন বিপর্যস্ত, ক্ষতির মুখে ব্যবসা
  উপজেলা পরিষদে সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ থাকবে
  ‎দিঘলিয়ায় মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে উত্তেজনা, আটক ১
  পরীক্ষা উপলক্ষে বারসাত ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করলেন মিল্টন মুন্সী
  বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার
  বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার.
  বিমানবন্দর রেলস্টেশনে মানবিকতার অনন্য দৃষ্টান্ত, ইনচার্জ হারুন উর রশিদ
  তেরখাদায় নতুন ইউএনও তাহমিনা সুলতানা নীলা’র যোগদান, জনবান্ধব প্রশাসন গড়ার অঙ্গীকার

দিঘলিয়ায় ভ্যান চুরির সময় তিন যুবক আটক, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

[ccfic]

 

মোল্লা ইকবাল হুসাইন,দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি :

খুলনার দিঘলিয়া উপজেলার চন্দনীমহল এলাকায় একটি ভ্যান চুরির ঘটনায় তিন যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় চুরির কিছু সময়ের মধ্যেই ভ্যানসহ তাদের আটক করা হয়।

ভুক্তভোগী ভ্যানচালক নান্নু মল্লিক জানান, ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি চন্দনীমহল এলাকায় নিজ বাড়ির সামনে, রকিব মল্লিকের পুকুর পাড় সংলগ্ন স্থানে ভ্যানটি রেখে ভেতরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন তার আয়ের একমাত্র মাধ্যম ভ্যানটি সেখানে নেই। বিষয়টি বুঝতে পেরে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন জড়ো হয়ে বিভিন্ন দিকে চোরদের খোঁজ শুরু করেন।

একপর্যায়ে মল্লিকপুর ঘাট এলাকায় চুরি হওয়া ভ্যানসহ তিনজনকে পালানোর সময় দেখতে পেয়ে স্থানীয়রা তাদের আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। বর্তমানে আটককৃতরা দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

আটককৃতরা হলেন— খালিশপুর হার্ডবোর্ড খেয়াঘাট এলাকার হাসান খানের ছেলে মোঃ ইব্রাহিম হোসেন বাবুল (২৫), যশোরের গদখালী গ্রামের বিধান বিশ্বাসের ছেলে মিঠু বিশ্বাস (৩০) এবং খালিশপুর গাবতলা এলাকার মৃত মৃত্যুঞ্জয়ের ছেলে বাঁধন (২৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভ্যান চুরির কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। উপার্জনের একমাত্র মাধ্যম ফিরে পাওয়ায় ভ্যানচালক নান্নু মল্লিক স্বস্তি প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT