খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ২ জুলাই
  নতুন ভাড়া নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার
  ৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার
  দেড় মাস বয়সী সন্তানসহ সেই যুব মহিলা লীগ নেত্রী কারামুক্ত
  পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল
  ৩ মে থেকে ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার
  বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
  কোচিং-নোট গাইড বন্ধ করে দেব: ববি হাজ্জাজ
  শিক্ষার্থীদের কাছে পাটের ব্যাগ ও স্কুল ড্রেস পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন
  সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান কী কী সুবিধা?

খুলনা-২ আসনে ছাত্রদলের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক :

খুলনা-২ সংসদীয় আসনের নির্বাচনী কার্যক্রমকে গতিশীল করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার খুলনা মহানগরীর ২২, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন সড়ক, বাজার ও আবাসিক এলাকায় সাধারণ জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় তারা দলের নীতি, আদর্শ ও আগামী দিনের রাজনৈতিক ভাবনা তুলে ধরেন এবং ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন।
ছাত্রদল নেতারা বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদল সবসময় মাঠে আছে। তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করে একটি গণতান্ত্রিক ও জনবান্ধব রাষ্ট্র গঠনে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে।
গণসংযোগকালে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT