খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ফের উত্তপ্ত মণিপুর: ছড়িয়ে পড়েছে বিক্ষোভ-সহিংসতা, হয়েছে সশস্ত্র সংঘর্ষ
  পদ্মা নদীতে পুলিশের ওপর সন্ত্রাসীদের হামলা, ওসিসহ গুলিবিদ্ধ ৫
  যশোরে শাশুড়িকে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করলেন পুত্রবধূ
  এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ২ জুলাই
  নতুন ভাড়া নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার
  ৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার
  দেড় মাস বয়সী সন্তানসহ সেই যুব মহিলা লীগ নেত্রী কারামুক্ত
  পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল
  ৩ মে থেকে ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার
  বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

খুরনার ডুমুরিয়া-ফুলতলাবাসীর সেবক হিসেবে আজীবন কাজ করে যেতে চাই- আলী আসগার লবি

[ccfic]

 

নিজস্ব প্রতিবেদক খুলনা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন্ন নির্বাচন। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা বিএনপি একটি জনসম্পৃক্ত ও জনপ্রিয় রাজনৈতিক দল। এইদেশের সকল সংকটে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজ তারেক রহমান রাষ্ট্র গঠনের পরিকল্পনা ঘোষণার মাধ্যমে দেশের উন্নয়ন, মানুষের জীবনমান উন্নয়ন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকে কার্যকর করতে একমাত্র বিএনপির পতাকা তলে আসার আহবান জানিয়েছেন। সে লক্ষ্য অর্জনে সকল ভোটারকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশকে সামনে এগিয়ে নিতে সহযোগিতা করতে হবে। ডুমুরিয়া -ফুলতলাবাসীর সেবক হিসেবে আজীবন কাজ করে যেতে চাই।

শুক্রবার ডুমুরিয়ার শোভনা ইউনিয়নে নির্বাচনী জনসভায় খুলনা-৫ (ডুমুরিয়া- ফুলতলা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলি আসগার লবি একথা বলেন। এছাড়া ডুমুরিয়া সদর ও শোভনা ইউনিয়নের একাধিক উঠান বৈঠক সহ দিন ব্যাপী ধানের শীষ প্রতিকের গনসংযোগ করেন।

তিনি আরো বলেন, আমাকে একটা বার সুযোগ দিয়ে দেখেন আমি আপনাদেও তথা এই অঞ্চলের উন্নয়ন করতে পারি কিনা, আমার নিজস্ব কোন চাওয়া পাওয়া নেই। আমার একটায় চাওয়া আপনারা যদি আমাকে ভোটে জয়ী করে সংসদে পাঠান, আর আমি জাতীয় সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করার মাধ্যমে ডুমুরিয়া- ফুলতলার উন্নয়নের জন্য নিজেকে উৎসর্গ করবো। তাই আগামী ১২ ফেব্রুয়ারি আপনার গুরুত্বপূর্ণ আমানত ভোট দেশের গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য ধানের শীষ মার্কায় প্রদান করবেন সেই প্রত্যাশা করছি।

তিনি আরো বলেন, ডুমুরিয়া-ফুলতলার জলাবদ্ধতা নিরসনে আমরা কাজ শুরু করেছি। আমি এমপি নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে এ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান করা। আজ আপনাদের কাছে ধানের শীষ প্রতীক নিয়ে এসেছি, আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি। আমি সুবিধা বঞ্চিত এই অঞ্চলের মানুষের জীবনযাত্রারমান উন্নয়ন করতে এসেছি। সেই সুযোগটুকু আপনাদের কাছ থেকে পাবো তা ইতিমধ্যে বিভিন্ন সভা সমাবেশে আপনাদের সরব উপস্থিতি প্রমান করেছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা যবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, ডুমুরিয়া থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ হাফিজুর রহমান, মশিউর রহমান লিটন, হালিম গাজী, মতিউর রহমান বাচ্চু, মিজানুর রহমান লিটন, মোঃ কবির হোসেন, মোঃ লিটন, যুবনেতা আব্দুল্লাহ হেল কাফি, আলি আক্কাস, সজিব আহমদ আলী ফকির, আব্দুল গফফার, আতিয়ার রহমান শেখ, আনসার আলী মোল্লা, কবির শেখ, রশিদ শেখ, লতিফ সরদার, ফরিদুল শেখ, সুজিত, নারায়ণ শিকদায়, আইয়ুব আলী, নজরুল, তারিকুল ইসলাম লাবু, সিদ্দিক, মহাসীন,সালাম, জিল্ল শেখ, জাহাতাব সরদার, জিয়া, কাশেম প্রমুখ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT