খুলনা, বাংলাদেশ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

রাবি ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৭ম খুলনার রাফিদ

[ccfic]

 

মোল্লা ইকবাল হুসাইন,দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় বাণিজ্য শাখা (ইউনিট–বি) থেকে মেধা তালিকায় ৭ম স্থান অর্জন করেছেন খুলনার মেধাবী শিক্ষার্থী রাফিদ হাসান। প্রকাশিত ফলাফল অনুযায়ী, রোল নম্বর ২৫১১৬৫৮৮ নিয়ে তিনি মোট ৮২.২৫ স্কোর অর্জন করেন।

রাফিদ হাসান খুলনা জেলার দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামের বাসিন্দা। তিনি মেহেদী হাসান পলাশ ও লিজা সুলতানার সন্তান।

রাফিদ তার শিক্ষাজীবনের প্রতিটি ধাপে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি দিঘলিয়া এম.এ. মজিদ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং বি.এল. কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় বাণিজ্য বিভাগ থেকে ‘গোল্ডেন এ প্লাস’ অর্জন করেন। পাশাপাশি তিনি ট্যালেন্টপুলে বৃত্তিও লাভ করেন। এর আগে তৃতীয় ও পঞ্চম শ্রেণিতেও তিনি বৃত্তি পেয়েছিলেন। উল্লেখ্য, করোনার কারণে জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

রাফিদের এই অসাধারণ সাফল্য তাকে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান আইবিএ (IBA)-তে পড়ার সুযোগ করে দিয়েছে। বর্তমানে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১২০টি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৫০টি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৫০টি—মোট ২২০টি আসনে স্নাতক পর্যায়ে আইবিএ প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করা হয়।

তীব্র প্রতিযোগিতামূলক এই ভর্তি পরীক্ষায় রাফিদের এ সাফল্য তার পরিবার ও বারাকপুর গ্রামবাসীর জন্য বয়ে এনেছে এক বিশাল গৌরব ও আনন্দের বার্তা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT