খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসায় চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রশিদের গণসংযোগ.
  নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।
  কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত
  খুলনায় গণশুনানিতে ডিসির মানবিক উদ্যোগ, হৃদরোগীর পাশে দাঁড়ালেন নবাগত জেলা প্রশাসক
  বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ ডিআইজি
  তেরখাদায় পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
  ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা
  ঐকমত্যে পৌঁছালো রাশিয়া-উত্তর কোরিয়া
  ইসলামাবাদে বসার শর্ত দিলেন ইরানের রাষ্ট্রদূত
  দিঘলিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

কালিগঞ্জে মুক্তিযোদ্ধা ও সংবাদকর্মীর সাথে মতবিনিময় জামায়াতের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাসার

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক :

সাতক্ষীরা ৩ (কালিগঞ্জ আশাশনি) সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লার প্রতিকের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাসারের সাথে বীর মুক্তিযোদ্ধা ও মিডিয়ার ব্যক্তিত্বদের সাথে মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১২টায় কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নিচে তলায় কুশলিয়া ইউনিয়ন জামায়াত ইসলামীর আয়োজনে মতবিনিময় সভায় কুশুলিয়া ইউনিয়ন জামায়াত ইসলামের সহ সেক্রেটারি সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় মতবিনিয়য় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দাঁড়িপাল্লার প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার, তিনি বলেন আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমি নির্বাচিত হলে কালিগঞ্জ আশাশনি উপজেলায় সম বন্টনের মধ্যদিয়ে উন্নয়নের জন্য কাজ করব। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ জামায়াত ইসলামের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা শিবিরের সাবেক সভাপতি আব্দুল গফফার ও মাসুদ রানা, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউপ, বীর মুক্তিযোদ্ধা শিক্ষক এসএম মমতাজ হোসেন মন্টু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ন সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমাদুল্লাহ বাচ্চু, কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু তাহের, সাংবাদিক আবুল কালাম বিন আকবর প্রমূখ। এসময়ে মুহাদ্দিস রবিউল বাসার বলেন আমরা সৎ লোকের শাসন চাই দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে চাই, যারা নির্বাচনী ব্যয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে নির্বাচিত হলে তারা আগে থেকেই টাকা তোলার কাজে ব্যস্ত থাকবে। তিনি আরো বলেন জামায়াত ইসলামী তার সদস্যদের টাকায় দল চালায়, আমি নির্বাচিত হলে সরকারি ট্যাক্সে গাড়ি বাড়ি কিছুই গ্রহণ করবো না,সাধারণ জনগণের মত বসবাস করবো। আমাদের চাওয়া এবং পাওয়ার কিছুই নেই আমরা জনগণের জন্য সাধারণ মানুষের কল্যাণের জন্য সেবা দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করব। আমরা দুর্নীতি সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করে দেশ করতে চাই। এলাকার উন্নয়ন করতে চাই। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা,বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, জামায়াত ইসলামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT