খুলনা, বাংলাদেশ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

রূপসায় পোল্ট্রি খামারের দুর্গন্ধে পরিবেশ নোংরা; বসতিরা রক্ষা পেতে নির্বাহীর কাছে একাধিক স্বাক্ষরিত অভিযোগ দায়ের **

[ccfic]

এম মুরশীদ আলী : রূপসায় ঘনবসতি এলাকায় মশিউর রহমানের পোল্ট্রি খামার, ক্ষতিকর দুর্গন্ধে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ওই খামার বন্ধের দাবিতে একাধিক ভুক্তভোগী পরিবার গত ২৬ জানুয়ারি উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী ও অভিযোগ পত্রে জানা যায়, রামনগর গ্রামের আফসার হাওলাদারের ছেলে মশিউর রহমান হাওলদার কয়েক মাস আগে নিজের এলাকা থেকে বিতাড়িত হয়ে জয়পুর হাফিজ মাস্টার সড়ক ঘনবসতি এলাকায় বিশাল পোল্ট্রি খামার নির্মাণ করে শত শত মুরগি পালন করেছেন। উল্লেখ্য খামারের মুরগির পায়খানার বিষাক্ত দুর্গন্ধ সৃষ্টির ফলে ওই এলাকার বসতিদের বসবাস একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। এ ক্ষতিকর দুর্গন্ধে পেটের পীঁড়াসহ নানান রোগের দেখা দিতে পারে বলে আশঙ্কায় পড়েছে ভূক্তভোগীরা। এলাকাবাসী মশিউর রহমানকে খামারটি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য একাধিক বার বলেন। সে কারোর কথা মূল্যায়ন না করে বহাল তবিয়তে খামখেয়ালিভাবে খামার ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে মহল্লাবাসী দীর্ঘদিন দুর্গন্ধ সহ্য করে কোন উপান্তর না পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একাধিক স্বাক্ষরিত অভিযোগ দায়ের করেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা বলেন- পরিবেশ ও সমাজ নষ্ট করে মুরগির খামার স্থাপন করা যাবে না। এটি খুবই দুঃখজনক। সরেজমিন তদন্ত পূর্বক উভয় পক্ষের উপস্থিতিতে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT