খুলনা, বাংলাদেশ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলালের ব্যাপক গণসংযোগ ও মহিলা সভা অনুষ্ঠিত

[ccfic]

 

মোল্লা ইকবাল হুসাইন,দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি:

খুলনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক জননেতা আজিজুল বারী হেলাল দিঘলিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী মতবিনিময় সভা করেছেন। গতকাল রবিবার (২৫ জানুয়ারি) দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে প্রচারণা চালান।

রবিবার সকাল ১১টায় তিনি ১নং আইচগাতি ইউনিয়নের রাজাপুর বাজারে স্বেচ্ছাসেবক দল আয়োজিত গণসংযোগে অংশগ্রহণ করেন। এরপর দুপুর ১টায় তিনি গাজীরহাটে একটি মন্দির উদ্বোধন করেন। বিকাল ৪টায় লাখোহাটি ২নং ওয়ার্ডের বউ বাজার এলাকায় আয়োজিত মহিলাদের এক নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মতবিনিময় করেন। সভায় তিনি ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নারী ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পরবর্তীতে সন্ধ্যা ৬ ঘটিকায় বারাকপুর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেন তিনি।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু ও অধ্যাপক মনিরুল হক বাবুল, সদস্য শরিফ ইকবাল হোসেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সেতারা সুলতানা, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সহ-সভাপতি শরীফ মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, বিল্লাল মোল্লা ও গাজী জাকির হোসেন।

অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল আহ্বায়ক কুদরত-ই-এলাহী স্পিকার, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আব্দুল কাদের জনি, সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুল। এছাড়াও বারাকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউদ্দিন শফি, সহ-সভাপতি শেখ গোলাম হোসেন, সাধারণ সম্পাদক আলম চৌধুরী, সেনহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডাঃ এস এম মেহেদী হাসান, বাবুল হোসেন মন্টু, আশরাফুল হোসেন, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT