খুলনা, বাংলাদেশ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

কেশবপুর বণিক সোসাইটির সঙ্গে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সভা

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোর-৬ (কেশবপুর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষ প্রতীকের প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ কেশবপুর বাজার বণিক সোসাইটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
বুধবার (২১ জানুয়ারি-২৬) সন্ধ্যায় তার নিজ বাসভবনে অনুষ্ঠিত এ সভায় বণিক সোসাইটির সভাপতি মতিয়ার রহমান-এর সভাপতিত্বে এবং কার্তিক রায়)-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, সাবেক কাউন্সিলর মশিয়ার রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, বণিক সোসাইটির সাধারণ সম্পাদক আলমগীর কবির আলম, ডা. আনোয়ার হোসেন, সংকর পাল, বিশ্বাস জাহাঙ্গীর আলম বুলু প্রমুখ।
সভায় আবুল হোসেন আজাদ বলেন, “কেশবপুরে কোনো ধরনের চাঁদাবাজি চলবে না। কেউ যদি কোনো ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে বা হুমকি দেয়, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না—এটা আমার অঙ্গীকার। আপনারা নিশ্চিন্তে ব্যবসা করবেন।”
তিনি আরও বলেন, “আমি আপনাদের সঙ্গে থেকে কেশবপুর বাজারের সার্বিক উন্নয়ন এবং দীর্ঘদিনের স্থায়ী জলাবদ্ধতা সমস্যার সমাধানে কাজ করবো ইনশাআল্লাহ। সকল ভেদাভেদ ভুলে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করার আহ্বান জানাচ্ছি। নির্বাচিত হলে আপনাদের সঙ্গে নিয়েই সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করবো।”
ছবিঃ
২২/০১/২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT