খুলনা, বাংলাদেশ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মোল্লাহাটে ১,৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ
  রূপসা উপজেলা নির্বাচনে এগিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী -রহিমা আক্তার নয়ন.
  খুলনায় সাংবাদিক পরিচয়ে ঘোরাফেরা, অতঃপর বিদেশি পিস্তল সহ আটক
  তেরখাদায় ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মিলু, জনসমর্থনে এগিয়ে থাকার আলোচনা
  কেএমপি ডিবি’র অভিযানে ওয়ারেন্ট ও সশ্রম সাজাপ্রাপ্ত ১০ (দশ)টি মামলার আসামী গ্রেফতার
  মোল্লাহাটে মাছ চুরির ঘটনায় গণপিটুনিতে যুবক আহত, চোখ নষ্টের অভিযোগ
  ডুমুরিয়ায় পোকা দমনে আলোক ফাঁদ কার্যকর
  কেশবপুরে ভেজাল দুধ তৈরি করায় ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায়
  কেশবপুর থানা প্রেসক্লাবে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কেশবপুরে এসএসসি পরীক্ষা সুষ্ঠু সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেখ নাদিমুজ্জামান জনিকে খুলনা জেলা যুবদলের সদস্য সচিব করায় পাইকগাছায় আনন্দ মিছিল 

[ccfic]

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিনিধি :

নবগঠিত খুলনা জেলা জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটিতে শেখ নাদিমুজ্জামান জনিকে সদস্য সচিব নির্বাচিত করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে পাইকগাছা উপজেলা যুবদল।  বুধবার (৫ফেব্রুয়ারী) বিকেলে পাইকগাছা বাজারে এ আনন্দ মিছিলের আয়োজন করে উপজেলা যুবদল নেতৃবৃন্দ। এ সময় নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়। পাইকগাছা পৌরসভার  কোর্ট চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি  পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  বাজার কপোতাক্ষ মার্কেট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা। এস এম মোহর আলী সরদারের সভাপতিত্বে সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা যুবদলের সাবেক প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক হুরায়রা বাদশা এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজারুল গাজী,রায়হান পারভেজ টিপু, মনিরুজ্জামান মনি, মারুফুল হক প্রিন্স,   আরিফুল ইসলাম, শহিদুর রহমান,নজরুল ইসলাম, তৈয়ুবুর রহমান, রাসেল হুসাইন, কুদ্দুস গোলদার, শামসুজামান ,বাহারুল ইসলাম, জাহিদুল ইসলাম, আজিজুল গাজী,মাসুম বিল্লাহ,শাহিনুর রহমান রঞ্জু,মানিক শেখ, সবুজ গাজী,শাওন আহমেদ বাদশা । মিছিল শেষে নেতৃত্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পাইকগাছা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম মোহর আলী সরদারের বক্তব্যে শেখ নাদিমুজ্জামান জনিকে  খুলনা জেলা যুবদলের  সদস্য সচিব করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খুলনা বিএনপি’র দুই অভিভাবক আজিজুল বারী হেলাল ও রকিবুল ইসলাম বকুল কে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT