খুলনা, বাংলাদেশ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ৭ বছরের আইনি লড়াই ও মানসিক যন্ত্রণা শেষে খালাস পেলেন খাদ্য পরিদর্শক ইলিয়াস
  খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় ‘পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত:
  পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
  খুলনা বিশ্ববিদ্যালয়ের ০১ ব্যাচের রজত জয়ন্তী উদযাপিত:
  ঈদগাঁওতে পাঠদান বন্ধ রেখে বেতন উত্তোলন 
  
  
  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে হামলার প্রতিবাদে কেশবপুরে মানববন্ধন
  ডুমুরিয়ায় আওয়ামী লীগ নেতা সরদার আবু সালেহ আটক, জেলহাজতে এই মামলায় মোট ৫জন।
  ডুমুরিয়ার রংপুরে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও অসচ্ছল পরিবারের মাঝে আর্থিক সহায়তা

জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট এর ভিত্তি প্রস্তর স্থাপন

[ccfic]

খুলনা সময়ের খবরের ডেক্স : ঢাকা, ২০ জানুয়ারি ২০২৬ (মঙ্গলবার): আজ সম্মানিত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট ‘A Triple I’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে সেনাসদর ও লজিস্টিকস এরিয়ার ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করে যা জাতীয় শিক্ষা ব্যবস্থাকে সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে এ সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যক্রমে মূল্যবোধভিত্তিক শিক্ষার সাথে আধুনিক একাডেমিক শিক্ষা সমন্বয়ের অবকাশ রয়েছে। বর্ণিত প্রেক্ষাপটে, সম্মানিত সেনাবাহিনী প্রধান নৈতিকতা ও একাডেমিক উৎকর্ষের আলোকে মানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রণয়নের নির্দেশনা প্রদান করেন, যার ধারাবাহিকতায় ‘A Triple I’ এর ধারণা প্রণীত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ‘A Triple I’ এর একাডেমিক কার্যক্রম চলতি বছরের জুলাই মাস থেকে জলসিঁড়িতে শুরু হতে যাচ্ছে। পাশাপাশি, ‘A Triple I’ চট্টগ্রাম-এর নির্মাণকাজও প্রক্রিয়াধীন রয়েছে। পর্যায়ক্রমে, একই উদ্যোগ বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য ফরমেশন এলাকায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT