খুলনা, বাংলাদেশ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
  নতুন কুঁড়ি স্পোর্টস অনুর্ধ্ব-১৪ বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন বিশ্বনাথ উপজেলা।
  কয়রায় ঘুষ ছাড়া মিলছে না জেলে কার্ডের চাল
  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক জিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) এবং ৩ টি জিআর পরোয়ানা ভুক্ত ০১ জন অর্থাৎ মোট ০২ জন আসামী গ্রেফতারঃ-
  মাননীয় প্রধানমন্ত্রী স্বস্ত্রীক খুলনা মেট্রোপলিটন পুলিশ পুনাক স্টল পরিদর্শন করেন:
  অপরিপক্ব আম ঠেকাতে রাজশাহীতে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ
  খুলনাসহ অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  কয়রায় ঘুষ ছাড়া মিলছে না জেলে কার্ডের চাল
  প্রকাশ্য দিবালোকে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণপিটুনির শিকার স্বামী!
  সোনাডাঙ্গায় বিশেষ অভিযানে দুই পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

আল মানসুর ইসলামিক একাডেমিতে নবীন বরণ ও বই উৎসব অনুষ্ঠিত

[ccfic]

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া ইউনিয়নে অবস্থিত নূরানী তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশ অন্তর্ভুক্ত আল মানসুর ইসলামিক একাডেমি-এর ২৬তম শিক্ষা বর্ষ উপলক্ষে নবীন বরণ ও বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০টায় কোদালিয়া ইউনিয়নের পাশে মরহুম মুনসুর মোল্লার বাড়িতে অবস্থিত আল মানসুর ইসলামিক একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এ বছর একাডেমিতে প্লে, নার্সারি, প্রথম ও দ্বিতীয়—এই চারটি শ্রেণিতে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চলমান রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা হাফিজুর রহমান সাহেব, মোহতামিম ও শায়খুল হাদীস, বড়ঘাট কবরস্থান মাদরাসা এবং প্রধান উপদেষ্টা ও মুরব্বী আল মানসুর ইসলামিক একাডেমি।
প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুর রহমান মোল্লা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব নাসির উদ্দিন মোল্লা (সৌদি প্রবাসী), প্রতিষ্ঠাতা সদস্য আল মানসুর ইসলামিক একাডেমি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মাহমুদুল হাসান খান, সিনিয়র মুহাদ্দিস, গওহরডাঙ্গা মাদরাসা, টুঙ্গিপাড়া।
অনুষ্ঠানে বক্তারা কোরআন ও সুন্নাহভিত্তিক আদর্শ শিক্ষা বিস্তারে আল মানসুর ইসলামিক একাডেমির ভূমিকার প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের নৈতিকতা ও দ্বীনি শিক্ষায় গড়ে তোলার আহ্বান জানান। শেষে নবীন শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
এ সময় শিক্ষার্থী অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার বিপুল সংখ্যক মুসল্লি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT