খুলনা, বাংলাদেশ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় পরিত্যক্ত রান্নাঘর থেকে বিদেশি পিস্তল উদ্ধার
  এনসিপি নেতা মোতালেবকে গুলির ঘটনায় কথিত প্রধান শুটার সম্রাট গ্রেপ্তার
  গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারো নেই
  দাকোপে বানিশান্তায় রুবেল হাওলাদার ৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার। অতঃপর জেলহাজতে প্রেরণ
  খুলনার নগরভবনে পেট্রোল বোমা হামলা: মোটরসাইকেলসহ চালক আটক
  কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত
  পাকিস্তানের চেয়েও দেশের বেশি ক্ষতি করেছে আ.লীগ: তথ্যমন্ত্রী
  বটিয়াঘাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  কেশবপুরে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে চলছে সাজুগুজু
  দৌলতপুরে রনি হত্যা মামলার আসামি সিরাজগঞ্জে গ্রেপ্তার

সোনাদানা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন –  এসএম এনামুল হক

[ccfic]

মোঃ খোরশেদ আলম,পাইকগাছা ( খুলনা)  প্রতিনিধি:

পাইকগাছার সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৩০ শে জানুয়ারি (বৃহস্পতিবার)  সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক। প্রধান শিক্ষক আমিনুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, সাংবাদিক ও সাবেক ছাত্র নেতা জিএম মিজানুর রহমান, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি ও পাইকগাছা প্রেসক্লাবের কোষাদক্ষ এসএম বাবুল আক্তার, সাবেক ইউপি সদস্য ঠাকুর দাশ মন্ডল,আমেরিকা প্রবাসী বিজন মন্ডল, বিএনপি নেতা আব্দুল হাকিম, ইসরাফিল মোড়ল, বিদ্যালয়ের সাবেক সভাপতি সত্যজিৎ রায়, ইউপি সদস্য প্রবীর গোলদার, শেখর ঢালী, আব্দুল্লাহ আল মামুন, আবুল কালাম আজাদ, শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বিশ্বাস, শিক্ষক আব্দুল গফুর বিশ্বাস, শহীদুল্লাহ, অসীম সানা, লতিকা ঢালী, প্রতিমা ব্যানার্জি, গৌরাঙ্গ কুমার ঢালী, জোবায়ের হোসাইন, নাজমুল আহসান, আবু রাসেল, সরকার  উইলিয়াম ফোর্ড, মোহাম্মাদুল্ল্যাহ, তাহাজিবুল ইসলাম, শিক্ষার্থী মাহিম ও অরণী মা সানা। উদ্বোধন শেষে বিদ্যালয় মাঠে দিনভর বিভিন্ন ইভেন্টের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমেরিকান প্রবাসী বাবু বিজন কুমার মন্ডল

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT