খুলনা, বাংলাদেশ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

রূপসায় উপজেলা বিএনপি’র নিন্দা ও বিবৃতি প্রদান,

[ccfic]

বাবর হোসেন বাকী রূপসা প্রতিনিধ:

রূপসায় উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা সাইফুর রহমানের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে উপজেলা বিএনপির বিবৃতি। গত ১১ জানুয়ারি উপজেলা বিএনপি’র সদস্য সচিব স্বাক্ষরিত দলীয় প্যাডে এ বিবৃতি প্রদান করা হয়। বিবৃতি উল্লেখ করা হয়-রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমানের বিরুদ্ধে ভিক্তিহীন, মিথ্যা, কাল্পনিক বানোয়াট তথ্য দিয়ে একটি ষড়যন্ত্রকারী মহল ঈর্ষান্বিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুনাম ও ভাবমূর্তী নষ্ট করার জন্য কাল্পনিক তথ্য নির্ভর একটি নিউজ দৈনিক প্রবাহ পত্রিকায় প্রকাশিত হওয়ায় প্রভাবিত করেছে। যা আমাদের নিকট অত্যন্ত বেদনাদায়ক ও কষ্টকর। দলের আহবায়কের বিরুদ্ধে ভিক্তিহীন নিউজ করার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল বিএনপিকে হেয় করার হীন চেষ্টাকে আমরা গভীরভাবে ষড়যন্ত্রের প্রতিফলন হিসেবে দেখছি। গণতন্ত্র ও আদর্শভিত্তিক রাজনীতির একমাত্র আস্থা ও বিশ্বাসের রাজনৈতিক দল বিএনপি’র গন জোয়ার দেখে একটি কুচক্রী মহল প্রতিহিংসা পরায়ণ হয়ে এভাবে ষড়যন্ত্র করছে। যা আমরা নিন্দা ও ঘৃনাভরে প্রত্যাখান করছি। পাশাপাশি অত্যন্ত ঘৃনার সাথে আমরা রূপসা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ এই অসত্য নিউজের তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করছি। বিবৃতিদাতারা হলেন-উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ জাবেদ হোসেন মল্লিক, সিনিয়র যুগ্ন আহবায়ক বিকাশ মিত্র, যুগ্ন- আহবায়ক যথাক্রমে মোঃ আনছার আলী বিশ্বাস,মোঃ হারুনার রশিদ (হিরু) মল্লিক,
মোঃ সবুর রাজিব,মোঃ রয়েল আজম
,মোঃ কালাম গোলদার, মোঃ ইসমাইল হোসেন,মোঃ মহাসিন জোমাদ্দার, মোঃ ইলিয়াছ হোসেন (ইলি মেম্বর), মোঃ দুলাল মেম্বর, মোঃ কবির শেখ,মোঃ রবিউল ইসলাম রবি, মোঃ হিরাঙ্গীর হোসেন (হিরু) মোড়ল,
সদস্য মোঃ জাহাঙ্গীর কবির বিশ্বাস, মোঃ শফিকুর রহমান শফিক, মোঃ মাহাতাব হোসেন মেম্বর,মোঃ সুলতান মাহমুদ বাদশা, মোঃ জাহান আলী,কাজী গোলাম রহমান,মোঃ মোকছেদ শেখ প্রমুখ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT