খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

রাজশাহীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা ঘোড়াচত্তরে বৃহস্পতিবার (৪ডিসেম্বর) সন্ধায় সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।দোয়া মাহফিলে রাজপাড়া থানা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক বারবার নির্যাত তো কারাবন্দি নেতা মোহাম্মদ সাহিদ আলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজপাড়া থানা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোঃ জীবন, কাশিয়াডাঙ্গা থানা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন সুজন,মোঃ আকাশ, ২ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ সাব্বির হোসেন, রাজপাড়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাসুদ পারভেজ সহ নগরীর বিভিন্ন ইউনিট থেকে আগত জাতীয়তাবাদী আদর্শের নেতা-কর্মীরা।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাহিদ আলি বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের অবিসংবাদিত নেত্রী। তার নেতৃত্বে দেশ সুশাসন, শান্তি ও উন্নয়নের পথে এগিয়েছিল। তিনি অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি। মৃত্যুর সাথে হাসপাতালে দীর্ঘ সময় পাঞ্জা লড়েছেন, তবুও স্বৈরাচারী সরকার শেখ হাসিনার সাথে আপোষ করেননি। তিনি কান্না করতে-করতে আরো বলেন, হে আল্লাহপাক খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে তাকে এবারের মতো রক্ষা করুন। বেগম জিয়া যেমন ছিলেন স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি অনুগত, তেমনি দেশের মানুষের প্রতিও ছিলেন গভীরভাবে নিবেদিত এক প্রান। রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে তিনি সিনিয়র নেতাদের মতামতকে সব সময় গুরুত্ব দিতেন। তার অসুস্থতার খবরে দেশের মানুষ আজ হাহাকার এবং উদ্বিগ্ন। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আবারও ভূমিকা রাখতে পারেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT