খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  যুদ্ধে ১৩০০ স্কুল ক্ষতিগ্রস্ত, তবুও থেমে থাকেনি ইরানের শিক্ষা কার্যক্রম
  আমি যদি কখনো সংসদে যাই, আপনাদের ভোটেই যাব : তাসনিম জারা
  তেরখাদার বারাসাতে ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন এফ এম উবায়দুল্লাহ
  সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি
  খুলনায় বস্তাবন্দি লাশের রহস্য উন্মোচন: পরিচয় শনাক্তের পর ঘাতক গ্রেফতার
  মৌলভীবাজারে ভয়াবহ বিদ্যুৎ সংকট: দিনে-রাতে অন্ধকারে জনজীবন বিপর্যস্ত, ক্ষতির মুখে ব্যবসা
  উপজেলা পরিষদে সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ থাকবে
  ‎দিঘলিয়ায় মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে উত্তেজনা, আটক ১
  পরীক্ষা উপলক্ষে বারসাত ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করলেন মিল্টন মুন্সী
  বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার

টেনশন করিও না জেল থেকে বেরিয়ে তোমাকে বিয়ে করব’

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

নারায়ণগঞ্জের ফতুল্লায় সোনিয়া সরকার নামে এক বাউল শিল্পীর স্বামীকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি মেহেদীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারের পর থানা হাজতে নেওয়ার সময় সোনিয়াকে দেখে মেহেদী হুংকার দিয়ে বলেন- ‘তুমি টেনশন করিও না, জেল থেকে বের হয়ে তোমাকে বিয়ে করব’। এ কথা শুনে সোনিয়া তাকে গালি দিয়ে বলেন- ‘আমি চাই, তোর যেন ফাঁসি হয়’।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ফতুল্লা মডেল থানা হাজতের সামনে এ ঘটনা ঘটে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, সোমবার সকালে ফতুল্লার নরসিংপুর থেকে সুমন খলিফার লাশ উদ্ধার করা হয়।  এরপর ঘটনার রহস্য উদঘাটনের জন্য তদন্তে নামে পুলিশ। সোমবার রাতেই নরসিংপুর কাউয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে মেহেদীকে গ্রেফতার করা হয়।

এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়ি, চাপাতি ও ছুরি ঘটনাস্থলের আশপাশ থেকে উদ্ধার করা হয়। একই সঙ্গে মেহেদীর সহযোগীদের গ্রেফতার করা হয়।

নিহত সুমন খলিফা (৩৫) বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার মন্টু খলিফার ছেলে। সুমন স্ত্রী সোনিয়া সরকারকে নিয়ে সিদ্ধিরগঞ্জ মৌচাক এলাকায় একটি বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।

বাউল শিল্পী সোহেল সরকার বলেন, রোববার ছিল বাংলাদেশ বাউল শিল্পী ফাউন্ডেশনের বর্ষপূর্তি। এ উপলক্ষে আমাদের পঞ্চবটি বাউল ক্লাবে ওই রাতে দোয়া মাহফিল শেষে রান্না করা খাবার বিতরণ করা হয়। আমাদের আমন্ত্রণে সোনিয়া ও তার স্বামী সুমন দোয়া মাহফিলে অংশ নেন। এরপর সোনিয়াকে ক্লাবে রেখে তার স্বামী সুমন বের হয়ে যান। পরদিন সকালে সুমনের লাশ পাওয়া যায়

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT