খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি
  খুলনায় বস্তাবন্দি লাশের রহস্য উন্মোচন: পরিচয় শনাক্তের পর ঘাতক গ্রেফতার
  মৌলভীবাজারে ভয়াবহ বিদ্যুৎ সংকট: দিনে-রাতে অন্ধকারে জনজীবন বিপর্যস্ত, ক্ষতির মুখে ব্যবসা
  উপজেলা পরিষদে সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ থাকবে
  ‎দিঘলিয়ায় মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে উত্তেজনা, আটক ১
  পরীক্ষা উপলক্ষে বারসাত ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করলেন মিল্টন মুন্সী
  বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার
  বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার.
  বিমানবন্দর রেলস্টেশনে মানবিকতার অনন্য দৃষ্টান্ত, ইনচার্জ হারুন উর রশিদ
  তেরখাদায় নতুন ইউএনও তাহমিনা সুলতানা নীলা’র যোগদান, জনবান্ধব প্রশাসন গড়ার অঙ্গীকার

বিপিএলের নিলামে উঠছে ৪০৩ ক্রিকেটার

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক:

বিপিএলের নিলাম হবে আগামী ৩০ নভেম্বর। আজ বৃহস্পতিবার বিপিএলের গর্ভনিং কাউন্সিল ড্রাফটে জায়গা পাওয়া ৪০৩ জন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে।এর মধ্যে আছেন ১৫৮ জন বাংলাদেশের ক্রিকেটার। যাদের ছয় ক্যাটাগরিতে ভাগ করে ড্রাফট প্রস্তুত করা হয়েছে। বিদেশি ২৪৫ জন ক্রিকেটারকে ড্রাফটভুক্ত করা হয়েছে। বিদেশি ক্যাটাগরিতে পাঁচ ভাগে ক্রিকেটারদের ভাগ করা হয়েছে।ড্রাফটে স্থানীয় ক্রিকেটারদের মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তানজিদ তামিম, নাঈম শেখ ও লিটন দাস। তাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫০ লাখ টাকা। নিলামের প্রতি ডাকে পাঁচ লাখ টাকা তাদের মূল্য বাড়বে। ‘বি’ ক্যাটাগরিতে আছেন স্থানীয় ১৫ ক্রিকেটার। তাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩৫ লাখ টাকা।এই ক্যাটাগরিতে রাখা হয়েছে- মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সৌম্য সরকারের মতো ক্রিকেটারকে। ভিত্তিমূল্য ২২ লাখ টাকার ক্যাটাগরিতে আছেন ১৮ জন ক্রিকেটার। তাদের মধ্যে মোহাম্মদ মিঠুন, মাহমুদুল জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, আকবর আলীকে রাখা হয়েছে।বিদেশি ক্রিকেটারদের মধ্যে পাকিস্তান ও শ্রীলঙ্কার বেশি ক্রিকেটার ড্রাফটে জায়গা পেয়েছেন। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের উল্লেখযোগ্য সংখ্যক ক্রিকেটার আছেন ড্রাফটে। ভারতের কোন পর্যায়ের ক্রিকেটের সঙ্গে চুক্তিভুক্ত না থাকা সামিত প্যাটেল ও পিয়ূস চাওলা আছেন ড্রাফটে। নাম আছে শ্রীলঙ্কার অ্যাঞ্জেল ম্যাথুস ও পাকিস্তানের শোয়েব মালিকের মতো ক্রিকেটারের।বিপিএলের নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো সরাসরি খেলোয়াড় কেনার সুযোগ পেয়েছে। যেসব ক্রিকেটার সরাসরি দল ভুক্ত হয়ে গেছেন তাদের নাম নেই ড্রাফটে। যেমন পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে যথাক্রমে রংপুর ও ঢাকা অগ্রিম কিনে রেখেছে। হাসান মাহমুদ ও সৌম্য সরকার খেলবেন নোয়াখালী এক্সপ্রেসে। শেখ মেহেদী ও তানভীর ইসলামের সঙ্গে চুক্তি করেছে চিটাগং রয়্যালস।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT