খুলনা, বাংলাদেশ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড
  মাদারীপুর জেলা হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ সেবা চালু 
  খুলনার ফুলতলায় ৭পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ওয়ারেন্টভুক্ত আরও ৪ আসামি আদালতে প্রেরণ
  খুলনার কয়রা ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন
  মুঠোফোনে আসক্ত ঈদগাঁওর তরুন-যুব প্রজন্ম, অনলাইনে ঝুঁকছে
  আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, রায়ের অপেক্ষায় আরও ৩ মামলা
  দ্রুতই খুলবে ক্রিসেন্ট-পিপলস মিলের মধ্যবর্তী বন্ধ সড়ক : হেলাল

ভোলাহাটে স্বামী-স্ত্রী হেরোইনসহ গ্রেফতার

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বসতবাড়ির ভেতর খুচরা ও পাইকারি ভিত্তিতে হেরোইন বিক্রয়ের সময় ১৬৫ গ্রাম হেরোইনসহ

স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল। শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) বিকেল ৫টার দিকে উপজেলার ২নং গোয়ালবাড়ী ইউনিয়নের সুরানপুর (কচিপাইকড়) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ১) মোছাঃ ময়না (৪০), স্ত্রী-মোঃ রবিউল ইসলাম ২) মোঃ রবিউল ইসলাম (৪২), পিতা-মৃত সহিমুদ্দিন উভয়ের বাড়ি সুরানপুর (কচিপাইকড়), থানা-ভোলাহাট, জেলা চাঁপাইনবাবগঞ্জ। র‍্যাব জানায়, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠার পর থেকেই তারা আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকসহ নানামুখী অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল ওইদিন জেলার বিভিন্ন এলাকায় টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুরানপুর (কচিপাইকড়) গ্রামের একটি বাড়িতে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় চলছে। সংবাদ পাওয়ার পর র‍্যাব সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বসতবাড়ির দক্ষিণ দুয়ারী ঘর থেকে স্বামী-স্ত্রীকে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত থেকে ১৬৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত দুজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‍্যাব-৫। র‍্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গঠনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT