খুলনা, বাংলাদেশ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় পরিত্যক্ত রান্নাঘর থেকে বিদেশি পিস্তল উদ্ধার
  এনসিপি নেতা মোতালেবকে গুলির ঘটনায় কথিত প্রধান শুটার সম্রাট গ্রেপ্তার
  গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারো নেই
  দাকোপে বানিশান্তায় রুবেল হাওলাদার ৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার। অতঃপর জেলহাজতে প্রেরণ
  খুলনার নগরভবনে পেট্রোল বোমা হামলা: মোটরসাইকেলসহ চালক আটক
  কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত
  পাকিস্তানের চেয়েও দেশের বেশি ক্ষতি করেছে আ.লীগ: তথ্যমন্ত্রী
  বটিয়াঘাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  কেশবপুরে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে চলছে সাজুগুজু
  দৌলতপুরে রনি হত্যা মামলার আসামি সিরাজগঞ্জে গ্রেপ্তার

পাইকগাছায় ওএমএস কর্মসূচির  চাল বিক্রয় শুরু 

[ccfic]
  1. মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিনিধি

পাইকগাছায় খাদ্য অধিদপ্তরের ওএমএস কর্মসূচির আওতায় ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করা হয়েছে। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে উপজেলা সদরের নির্ধারিত দুইটি বিক্রয় কেন্দ্র থেকে ৩০ টাকা কেজি দরে মাথাপিছু ৫ কেজি করে চাল কিনতে পারবেন যেকোন সাধারণ মানুষ। পৌরসভার সরল শান্তির মোড় এলাকায় রয়েছে ডিলার সুচিত্রা রাণী দাশ এবং মৎস্য আড়ৎদারি মার্কেট এলাকায় রয়েছে ডিলার জুই আক্তার।  উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সার্বিক দিক নির্দেশনায় রোববার থেকে অত্র উপজেলায় ওএমএস কর্মসূচির চাল বিক্রয় শুরু করা হয়। দুটি বিক্রয় কেন্দ্র পরিদর্শন করে কার্যক্রম তদারকি করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক ও জিএম শাহেদুজ্জামান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT