খুলনা, বাংলাদেশ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড
  মাদারীপুর জেলা হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ সেবা চালু 
  খুলনার ফুলতলায় ৭পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ওয়ারেন্টভুক্ত আরও ৪ আসামি আদালতে প্রেরণ
  খুলনার কয়রা ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন
  মুঠোফোনে আসক্ত ঈদগাঁওর তরুন-যুব প্রজন্ম, অনলাইনে ঝুঁকছে
  আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, রায়ের অপেক্ষায় আরও ৩ মামলা
  দ্রুতই খুলবে ক্রিসেন্ট-পিপলস মিলের মধ্যবর্তী বন্ধ সড়ক : হেলাল

রাবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ৩ দফা দাবি

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :দুর্বৃত্তদের হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে রাজশাহী–ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট এলাকায় ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীরা সড়কে বসে বিক্ষোভ শুরু করেন।দুপুর দেড়টা পর্যন্ত শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রাখায় সড়কের দুপাশে তীব্র যানজট সৃষ্টি হয়। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, অ্যাম্বুলেন্স চলাচলে কোনো বাধা দেওয়া হচ্ছে না।বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘সন্ত্রাসীর আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘প্রশাসন কী করে, আমার ভাই মেডিকেলে’, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’সহ নানা স্লোগান দেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো-

১) হামলার সঙ্গে জড়িত অপরাধীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে;
২) ঘটনাস্থলের পাশে থাকা কাজলা পুলিশ ফাঁড়ির সদস্যদের নিষ্ক্রিয়তার ব্যাখ্যা দিতে হবে;
৩) সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগে কাজলা ক্যান্টিন বন্ধ করতে হবে।

আসিফুর রহমান নামে এক শিক্ষার্থী বলেন, “পুলিশ ফাঁড়ির পাশেই এত বড় ঘটনা ঘটল, অথচ তারা কোনো ব্যবস্থা নেয়নি। তাদের নিষ্ক্রিয়তার জবাবদিহি করতে হবে। আর কাজলা ক্যান্টিন কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রমাণ নষ্ট করেছে -এটা মেনে নেওয়া যায় না। ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার না করা হলে আন্দোলন আরও কঠোর হবে।”

আসিফুর রহমান নামে এক শিক্ষার্থী বলেন, “পুলিশ ফাঁড়ির পাশেই এত বড় ঘটনা ঘটল, অথচ তারা কোনো ব্যবস্থা নেয়নি। তাদের নিষ্ক্রিয়তার জবাবদিহি করতে হবে। আর কাজলা ক্যান্টিন কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রমাণ নষ্ট করেছে -এটা মেনে নেওয়া যায় না। ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার না করা হলে আন্দোলন আরও কঠোর হবে।”

তিনি আরও অভিযোগ করেন, “গতকালের ঘটনায় রাকসু ভিপির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও আমরা কোনো সাড়া পাইনি। প্রয়োজনের সময়ে তিনি ফোন রিসিভ না করায় আমরা তার অসহযোগিতার নিন্দা জানাই।”

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “পুলিশ অপরাধীদের ধরতে চেষ্টা করছে। এখনো কাউকে গ্রেপ্তার করা না গেলেও আমরা শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে আনার চেষ্টা করছি।”

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT