খুলনা, বাংলাদেশ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড
  মাদারীপুর জেলা হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ সেবা চালু 
  খুলনার ফুলতলায় ৭পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ওয়ারেন্টভুক্ত আরও ৪ আসামি আদালতে প্রেরণ
  খুলনার কয়রা ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন
  মুঠোফোনে আসক্ত ঈদগাঁওর তরুন-যুব প্রজন্ম, অনলাইনে ঝুঁকছে
  আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, রায়ের অপেক্ষায় আরও ৩ মামলা
  দ্রুতই খুলবে ক্রিসেন্ট-পিপলস মিলের মধ্যবর্তী বন্ধ সড়ক : হেলাল

চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ১১৫ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে চন্দ্রিমা থানা পুলিশ।গ্রেপ্তারকৃত আসামি মো: সাব্বির হোসেন (২৭)। সে মাদারীপুর জেলার শিবচর উপজেলার চর বাঁচামারা গ্রামের মোঃ ইমান মাতবরের ছেলে। বর্তমানে সে চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকার ভাড়া বাসায় বসবাস করছিল।ঘটনাসূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) দিবাগত রাত পোনে ১টায় চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মোঃ আরজুনের তত্ত্বাবধানে এসআই মোঃ আসাদুর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল পদ্মা আবাসিক এলাকার রাজ্জাকের মোড়ে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, পদ্মা আবাসিক এলাকার একটি বাসায় ইয়াবা বিক্রি চলছে।খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সাব্বির হোসেনকে ধাওয়া করে ঘটনাস্থলেই আটক করা হয়। পরে তার ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা সেবনের ফয়েল পেপার জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল।গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT