খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মৌলভীবাজারে ভয়াবহ বিদ্যুৎ সংকট: দিনে-রাতে অন্ধকারে জনজীবন বিপর্যস্ত, ক্ষতির মুখে ব্যবসা
  উপজেলা পরিষদে সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ থাকবে
  ‎দিঘলিয়ায় মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে উত্তেজনা, আটক ১
  পরীক্ষা উপলক্ষে বারসাত ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করলেন মিল্টন মুন্সী
  বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার
  বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার.
  বিমানবন্দর রেলস্টেশনে মানবিকতার অনন্য দৃষ্টান্ত, ইনচার্জ হারুন উর রশিদ
  তেরখাদায় নতুন ইউএনও তাহমিনা সুলতানা নীলা’র যোগদান, জনবান্ধব প্রশাসন গড়ার অঙ্গীকার
  আজই পাকিস্তান যাচ্ছে মার্কিন-ইরানি প্রতিনিধিদল : আল আরাবিয়া
  ১০০ মন ফলন পেতাম, এখন ১ মনও পাবো না’—নকল বীজে কৃষকের কান্না

গুলশানের বারে বাউন্সারের মারধরে ব্যবসায়ীর মৃত্যু, ম্যানেজারসহ ৭ জন রিমান্ডে

[ccfic]

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানের একটি অভিজাত বারের বাউন্সার ও কর্মচারীদের মারধরে ব্যবসায়ী দবিরুল ইসলাম (৫১) নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রেপ্তার সাতজনকে তিনদিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এই রিমান্ডের আদেশ দেন। গুলশান থানার উপপরিদর্শক মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— বারটির ম্যানেজার শামীম আহমেদ, গ্রাহক তোফাজ্জেল হোসেন এবং বারের বাউন্সার ও কর্মচারী রাজু আহমেদ, রুবেল মাহমুদ, মো. রাকিব, মো. কাউসার ও প্লাবন মিয়া।মামলার এজাহারে বলা হয়, জমি কেনাবেচার ব্যবসায় যুক্ত দবিরুল ১৪ অক্টোবর রাত তিনটার দিকে গুলশান-১ নম্বরের ব্লিস আর্ট লাউঞ্জ লিমিটেড বারে যান। পরে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন সকালে গুলশানের একটি ভবনের পেছনের রাস্তায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বারের ম্যানেজার শামীমের সঙ্গে দবিরুলের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দবিরুল শামীমকে থাপ্পড় মারলে শামীমসহ কয়েকজন তাকে বেদম মারধর করেন। মারধরের পর দবিরুলকে পাশের রাস্তায় ফেলে দেওয়া হয়।গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলেন, বারের কর্মচারীদের মারধরে দবিরুল মারা যান। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। গত এক সপ্তাহে সাতজনকে গ্রেপ্তার করে আদালতে তোলা হলে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT