পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:-সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য এবং কেশবপুর উপজেলার হাসানপুর বাজারে বিএনপির নেতা মাহবুবুর রহমান মল্লিক এর অফিসে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রোববার (২২ নভেম্বর-২৬) বিকেলে হাসানপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে হাসানপুর বাজারের বটতলা চত্বরে ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল বের করে হাসানপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।প্রতিবাদ সমাবেশে হাসানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান স্বপন এর সভাপতিত্বে এবং হাসানপুর ইউনিয়ন যুবদল নেতা সবুজ হোসেন এর সঞ্চালনা বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাহাবুবুর রহমান মল্লিক, কেশবপুর পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী বিশ্বাস, হাসানপুর ইউনিয়ন বিএনপির সদস্য মাস্টার মোহর আলী।এসময় উপস্থিত ছিলেন, হাসানপুর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন গাজী, সদস্য বুলবুল আহম্মেদ, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মোস্তফা মোড়ল, হাসানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল কুদ্দুস, সদস্য সচিব সাহাবুদ্দিন হোসেন, যুগ্ম আহবায়ক জুয়েল রানা, ইউনিয়ন যুবদল নেতা সাদ্দাম হোসেন, কামাল হোসেন, সাঈদ-সহ হাসানপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।