ডুমুরিয়া প্রতিনিধি:-খুলনার ডুমুরিয়া উপজেলা বিএনপির উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আসগর লবী। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী।এ সময় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, খুলনা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক কেএম আশরাফুল আলম নান্নুসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।সমাবেশে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন বক্তব্য দেন এবং পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।