আবিদুর রহমান আলিফ:-শিরোমনি পুলিশ লাইন্স খুলনায় অনুষ্ঠিত মাস্টার প্যারেডে সালামি গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন সরকার ওমর ফারুক, পুলিশ সুপার, খুলনা।প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন মোঃ আমির হামজা, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), খুলনা।পুলিশ সুপার মহোদয় প্যারেডে উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।এসময় আরও উপস্থিত ছিলেন-আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, ট্রাফিক ও ডিএসবি;মোঃ সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল),শেখ আলমগীর হোসেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ);মোঃ বাবুল হোসাইন হাওলাদার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ);এছাড়াও খুলনা জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।