মোঃমামুন হোসেন,ফরিদগঞ্জ প্রতিনিধিঃ-চাঁদপুর ফরিদগঞ্জে গুডি গুডি বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে জনজীবন বিপর্যায় ও কৃষকের মাথায় হাত এবং অব্যাহত বৃষ্টিতে কর্মহীন হয়ে পডছে নিম্ন আয়ের সাধারণ মানুষ।২২ শে নভেম্বর ( রবিবার) সকালে উপজেলার ১০ টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় খোঁজ খবর নিয়ে জানা যায় যে, গত তিন দিন ধরে বৈরী আবহাওয়া ও বৃষ্টিপাতের কারনে মাঠের সোনালী ধান, শীতকালিন সবজির ক্ষেতে পানি জমে ফসলের ক্ষতি হওয়ার আশংখ্যা দেখা দিয়েছে। সরজমিনে দেখা যায় বিভিন্ন ফসলের জমিতে পডে রয়েছে সোনালী আমন ধান। ধান ঘরে তোলার আগে শুরু হলো গুডি- গুডি বৃষ্টি । মাঠে পাকা ধান উকি মারলেও কিছু কিছু জমিতে ধান কাটা শুরু করেছিল। শীতকালীন সবজির ক্ষেতে পানি জমে থাকলে গোডা পচে যাওয়ার আশংকা রয়েছে। আলু ও সরিশ্যা চাষিদের মাথায় হাত। কর্মজীবীদের হাল্কা বৃষ্টির কারনে সাভাবিক জীবনমাত্রা ব্যহত হচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে পডছে দিনমজুরি খেটে খাওয়া সাধারণ মানুষ।