নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও:-কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের বোয়ালখালী এলাকার হাজী বাড়ির সন্তান তামিম ইকবাল চৌধুরী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি হাজী মোহাম্মদ ইলিয়াছ মিয়ার নাতি এবং মরহুম আব্দু রশীদের ছোট ছেলে। তামিম কক্সবাজার সিটি কলেজে দ্বাদশ শ্রেণি শিক্ষার্থী ছিলেন।২০ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় খরুলিয়া হাইওয়ে সড়কে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন তামিম। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।তরুণ এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোক ও সমবেদনার সৃষ্টি হয়েছে।২১ নভেম্বর শনিবার সকাল ১১টায় তাঁর নিজ বাড়ি ইসলামাবাদ বোয়ালখালী চুরাম্মামুড়া কবরস্থান মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে তাঁর পিতা আব্দু রশীদের কবরের পাশে দাফন করা হয়।