শেখ নাসির উদ্দীন, স্টাফ রিপোর্টারঃ ২১ নভেম্বর ২০২৬, শনিবার সকাল ১০টায় আইডিয়াল এডুকেশন সোসাইটির উদ্যোগে সারাদেশে একযোগে ‘আইডিয়াল বৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে দেশের ৩০টি কেন্দ্রে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে পরীক্ষার্থীদের শতভাগ উপস্থিতি লক্ষ্য করা গেছে। এই পরীক্ষায় নার্সারি, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির প্রায় সাত হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।প্রাথমিক পর্যায়ে ইসলামি ও সাধারণ শিক্ষার মানসম্মত সমন্বয়ের মাধ্যমে শিশুদের যুগোপযোগী ও নৈতিকতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলাই আইডিয়াল এডুকেশন সোসাইটির প্রধান লক্ষ্য। এই উদ্দেশ্য বাস্তবায়নে সংগঠনটি সারাদেশের বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠ্যক্রম উন্নয়ন, দক্ষ ও পেশাদার শিক্ষক তৈরি এবং শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে বৃত্তি পরীক্ষাসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে।আলোর পথে, জ্ঞানের সাথে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের প্রাথমিক শিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটি। আইডিয়াল এডুকেশন সোসাইটির চেয়ারম্যান মুফতি এইচ এম জুনায়েদ মাহমুদ এবং মহাসচিব কে এম জাহিদ তিতুমীরের নেতৃত্বে একঝাঁক মেধাবী ও কর্মঠ তরুণ শিক্ষকের সমন্বয়ে গঠিত পরিষদ এই কার্যক্রম পরিচালনা করছে।