নিজস্ব প্রতিবেদন খুলনা:-খুলনা জেলার রূপসা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৫৫০ গ্রাম গাঁজাসহ তাওফিদুল ইসলাম ওরফে শাহানুর শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।আজ ২০ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রূপসা থানা পুলিশের একটি আভিযানিক দল রূপসা থানাধীন উত্তর খাজাডাঙ্গা গ্রামস্থ খাজাডাঙ্গা মুন্সিপাড়া বায়তুল নূর জামে মসজিদের গেট ফলকের সামনের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। এ সময় আসামি তাওফিদুল ইসলাম ওরফে শাহানুর শেখের তল্লাশি করে তার হেফাজত থেকে ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৬৫০০/- টাকা। পরে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামির পরিচয়:তাওফিদুল ইসলাম ওরফে শাহানুর শেখ (২৬), পিতা-মৃত আকবার ইসলাম, মাতা-রহিমা বেগম, গ্রাম-উত্তর খাজাডাঙ্গা, থানা-রূপসা, জেলা-খুলনা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য সংগ্রহ করে নিজের হেফাজতে রাখতেন এবং সুযোগমতো তা বিক্রি করতেন।এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়