নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও:-কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় এবার গভীর রাতে মশাল হাতে মিছিলও শ্লোগান দিল নিষিদ্ধ ছাত্রলীগ।শুক্রবার রাতে ঈদগাঁও উপজেলা সভাপতি ও জেলা ছাত্রলীগ সহ সভাপতি ইরফানুল করিমের নির্দেশনায় ছাত্রলীগের মিছিল ও নানান শ্লোগান দেওয়া হয়েছে।মিছিলকারীদের মুখে কালো কাপড় বাঁধা, হাতে আলো সম্বলিত মশাল নিয়ে "ইরফান ভাই, ভয় নাই, রাজপথ ছাড়ি নাই" সহ নানা নামে শ্লোগানে মুখরিত রেখেছে রাজপথ।বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ঘোষিত লকডাউন কর্মসুচি সফল করার লক্ষে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।