নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও:-ঈদগাঁও উপজেলায় মসজিদের মিনারের দশ তলা থেকে পড়ে হাফেজ ইব্রাহিম নামের এক টকবগে যুবকের মর্মান্তিক মৃত্যু হয়।১৮ই নভেম্বর (বুধবার) দুপুরের দিকে ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়ায় এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। তার মৃত্যুতে পরিবার পরিজন এবং এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।জানা যায়, অসাবধানতার কারণে মসজিদের মিনার থেকে পড়ে গিয়ে হাফেজ ইব্রাহিমের মৃত্যু হয়। তিনি ঈদগড় হাফেজিয়া মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনী পড়ুয়া ছাত্র। মাইজ পাড়া মাদ্রাসার হেফজখানা থেকে হিফজ সম্পন্ন করেন।ইব্রাহিম ঈদগাঁও মাইজ পাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মওলানা নুর আহমদের সন্তান।একইদিন রাত ৮টার দিকে দক্ষিণ মাইজ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে নানান শ্রেনী পেশার লোকজনের উপস্থিতি ঘটে।