নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও:-ঈদগাঁও উপজেলার জালালাবাদের সওদাগর পাড়ায় রওদ্বাতুল কোরআন মড়েল নূরানী মাদ্রাসা ও হেফজখানার দস্তারবন্দী সম্মেলন ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর (বুধবার) মাদ্রাসা প্রাঙ্গনে বাদে ফজর হতে সভা শুরু হয়।এ সভায় আমন্ত্রিত ওলামায়ে কেরাগনের মাঝে উপস্থিত ছিলেন, ঢাকার হাফেজ মাওলানা সাদেকুর রহমান আমিরী,মাছুয়াখালী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হাফেজ মাওলানা রমজান আলী,জলিলিয়া জামে মসজিদ খতিব মাওলানা মারুফ অর রশিদ, রশিদ নগরের হোসাইনিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা জুনাইদ কবির, দক্ষিণ মাইজ পাড়া জামে মসজিদের খতিব মাওলানা বদুরুজ্জামান ও মাছুয়াখালী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবু সৈয়দ, আলী কদমের আল হেরা কাসেমুল উলুম মাদ্রাসার নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা মোফাচ্ছির বিন সালাম,মাদ্রাসার নিবাহী পরিচালক হাফেজ ওসমানুর রশিদ শওকত,রশিদনগরের হাফেজ মাওলানা তৌহিদুল ইসলাম, ঈদগাঁও বাসস্টেশন জামে মসজিদের খতীব মেহেদী হাসান।দস্তারবন্দী সম্মেলনে অন্যদের মাঝে অংশ নেন, মাদ্রাসার পরিচালক হাফেজ মাও: আবদুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক হাফেজ নাজিম উদ্দীন ইসলামাবাদী, নূরানী বিভাগের প্রধান মাওলানা ক্বারী আব্দুর রহিম, ঈদগাঁও অনলাইন প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর, খেলাফত মজ লিস, ঈদগাঁও উপজেলা শাখা সাধারণ সম্পাদক হাফেজ ইমরান উদ্দিনসহ আরো অনেকে।দস্তারবন্দী সম্মেলনর শেষে রওদ্বাতুল কোরআন মড়েল নূরানী মাদ্রাসা ও হেফজখানার। হিফজ সমাপনী সম্মাননা দিলেন চারজনকে। তারা হলো, মাছুয়াখালীর হাফেজ মুহাম্মদ শাহরিয়ার রিশাদ,কালু ফকির পাড়ার হাফেজ মুহাম্মদ, পাহাঁশিয়াখালী হাফেজ মুহাম্মদ আদনানুল ইসলাম,খুরুস্কুলের হাফেজা জয়নাব আক্তার। তাদেরকে দস্তারবন্দি, ক্রেষ্ট ও সনদ প্রধান করা হয়। মাদ্রাসা প্রতিষ্ঠালগ্ন থেকে অসংখ্য ছাত্র ছাত্রী হিফজ সমাপ্ত করেছেন। নূরানী মাদ্রাসার এ+ প্রাপ্ত শিক্ষা্থীদের পুরুস্কার বিতরন করা হয়