আবিদুর রহমান আলিফ:-খুলনার বটিয়াঘাটা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আইনশৃঙ্খলা, সামাজিক সচেতনতা, মাদকবিরোধী কার্যক্রম এবং নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আব্দুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান।সভায় শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি পুলিশ সুপার সরকার মোহাম্মদ ওমর ফারুক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের গুজব, অপপ্রচার ও যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার পরামর্শ দেন। পাশাপাশি মাদক, বাল্যবিবাহ ও বিভিন্ন সামাজিক অপরাধের ক্ষতিকর দিক তুলে ধরে এসব বিষয়ে সচেতনতা তৈরিতে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান জানান।বিশেষ অতিথির বক্তব্যে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ এসএম মিজানুর রহমান শিক্ষার্থীদের আইন মেনে চলা, অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকা এবং সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।এ সময় উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের শিক্ষক বিকাশ মন্ডল, রঞ্জু মিত্র, বাসন্তী দাশ, পুতুল রায়, সেবক বিশ্বাস, সুকুমার বৈরাগী, দীপক মল্লিক, পীযূষ রায়, হরিচাঁদ কুণ্ড, বিপ্লব সাহা, সুরজিৎ রায়, কুমারেশ চন্দ্র সরকার ও প্রবীর কুমার সেনসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।