অনুপম মল্লিক, ডুমুরিয়া, খুলনা থেকে:- খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর কালীতলা শক্তি সংঘের মাঠে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের পঞ্চম পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে।গত ১৭ নভেম্বর বিকেল ৪টায় রংপুর কালীতলা শক্তি সংঘের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় আড়ংঘাটা চির সবুজ যুব সংঘ ও তেলিগাতি ফুটবল একাদশ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় ২-১ গোলের ব্যবধানে তেলিগাতি ফুটবল একাদশকে হারিয়ে জয়লাভ করে আড়ংঘাটা চির সবুজ যুব সংঘ।খেলাকে কেন্দ্র করে মাঠে ফুটবলপ্রেমী দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।