জি,এম,ফিরোজ,ডুমুরিয়া:-খুলনার ডুমুরিয়ার বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রউফ বিশ্বাস আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৬টা ৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে ডুমুরিয়ায় নেমে এসেছে শোকের ছায়া।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।১৯৯১ সাল থেকে খুলনা জজকোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন আব্দুর রউফ বিশ্বাস। পেশাগত জীবনের পাশাপাশি অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো, সমাজকল্যাণ এবং শিক্ষার প্রসারে তাঁর অবদান ছিল প্রশংসনীয়।মঙ্গলবার বাদ আসর উপজেলার আন্দুলিয়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।