নিজস্ব প্রতিবেদক খুলনা:-খুলনা মহানগরীর সদর থানাধীন পশ্চিম টুটপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-৬।মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে এসআরবি-৬ স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম টুটপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মৃত নওয়াব আলী সিকদারের বাড়ির পুরোনো রান্নাঘর থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।এসআরবি সূত্রে জানা যায়, উদ্ধার করা অস্ত্রের পাশে পাওয়া একটি মোবাইল ফোনের সূত্র ধরে ধারণা করা হচ্ছে, অস্ত্র ও মোবাইলটি খুলনার তালিকাভুক্ত সন্ত্রাসী শহিদুল ইসলাম সিজানের (২৬)। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান।উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিন সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক শহিদুল ইসলাম সিজান (২৬), পিতা: মৃত শাহজাহান সিকদার, সাং: টুটপাড়া, থানা: খুলনা সদর, জেলা: খুলনার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামত খুলনা সদর থানায় হস্তান্তর করা হবে।