শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ খুলনা প্রতি নিধি ঃ- খুলনা জেলার দাকোপ থানা পুলিশের অভিযানে রুবেল হাওলাদার নামে এক ইয়াবা ব্যাবসায়ীকে ৫০ পিচ ইয়াবাসহ ১ গ্রেফতার করেছে থানার পুলিশ।সুত্রে জানাযায়, ১৬ নভেম্বর সোমবার রাত্রে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে দাকোপ থানাধীন ০৯ নং বানিশান্তা ইউনিয়নের বানিশান্তা বাজারে তামিম স্টোর এর সামনে রাস্তার উপর হতে ৫০ ( পঞ্চাশ) পিচ ইয়াবা সহ বানিশান্তা ৫ নং ওয়াডের মৃত নূর ইসলাম হাওলাদারের পুত্র মোঃ রুবেল হাওলাদার (৩২)কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাজহতে ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। যাহার বাজার মুল্য অনুমানিক ১৫ হাজার টাকা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ রুবেল হাওলাদার একজন মাদক ব্যবসায়ী। সে বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে নিজের হেফাজতে রাখতো এবং সুবিধাজনক সময়ে এগুলো বিক্রি করতো।এই ঘটনায় দাকোপ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।