নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও:-ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে চলন্ত টমটম উল্টে তিনজন যাত্রী আহত হয়েছে। ১৫ নভেম্বর (রবিবার) দুপুর আড়াইটার দিকে ইউনিয়নের উপজেলা পরিষদ গেইট সংলগ্ন পয়েন্টে বাঁশঘাটামুখী টমটমের সাথে ধাক্কা লেগে ঈদগাঁও স্টেশনমুখী টমটমটি উল্টে যায়। মুহুর্তে স্থানীয়রা উল্টে যাওয়া টমটমটিকে উদ্ধার পূর্বক রক্ষা করে।উক্ত টমটমে থাকা যাত্রীদের মধ্যে তিনজনের হাতে,পায়ে ও মাথায় হালকা আঘাত প্রাপ্ত হয়।তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় এক হাসপাতালে প্রেরন করার কথা জানালেন প্রত্যাক্ষদর্শী দোকানদার। প্রসঙ্গত, ঈদগাঁও উপজেলার বিভিন্ন সড়ক-উপ সড়কে অদক্ষ ও অযোগ্য টমটম চালকের সংখ্যা বেড়ে গেছে। কোন প্রকার অভিজ্ঞতা ছাড়াই তিন চাকার যানবাহনের চাবি হাতে বসছেন চালকের আসনে। এসব বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের নীরব তাকে দুষলেন সচেতন মহল। যাওয়া আসার সময় কোন সাইট দিয়ে চালাতে হয়, বতমানের উঠতি প্রজন্মের চালকরা সেটিও জানেননা। সড়কে অদক্ষ চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী যাত্রী সাধারণের।