নিজস্ব প্রতিবেদক খুলনা:-খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে খুলনা জেলা পুলিশের চলমান গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান কার্যক্রমের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), খুলনার পৃথক অভিযানে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।অভিযানকালে রূপসা, তেরখাদা, দিঘলিয়া, ফুলতলা ও ডুমুরিয়া থানা এলাকায় তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের মোট ৫৫টি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতারকৃতদের পরিচয় ও অভিযানের বিবরণ:১। মোঃ জুয়েল শেখ (৪৩), পিতা- মোঃ জয়নাল শেখ, সাং- বলর্দ্ধনা, থানা- তেরখাদা, জেলা- খুলনা। তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।২। বাচ্চু শেখ (৫১), পিতা- মৃত মজিদ শেখ, সাং- ফরমাইশখানা, থানা- দিঘলিয়া, জেলা- খুলনা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দিঘলিয়া থানায় দায়েরকৃত ২০২১, ২০২২ ও ২০২২ সালের মোট চারটি মামলার তথ্য পাওয়া গেছে। অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।৩। মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ ওরফে শিহাব (২৭), পিতা- উকিল শেখ, মাতা- মাফুজা বেগম, সাং- বেজেরডাঙ্গা (মধ্যডাঙ্গা), থানা- ফুলতলা, জেলা- খুলনা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন, বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় দায়েরকৃত একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।৪। আব্দুল কাদির জিলানী (২৯), পিতা- মৃত আমির মোল্যা, মাতা- জোহরা বেগম, সাং- আলকা (উত্তর), থানা- ফুলতলা, জেলা- খুলনা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলতলা থানায় দায়েরকৃত একটি মামলার তথ্য পাওয়া গেছে। অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।অপরাধ দমন, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে খুলনা জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।অপরাধ ও অপরাধীদের সম্পর্কে যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সম্মানিত জেলাবাসীর প্রতি আহ্বান জানানো হচ্ছে।খুলনা জেলা পুলিশ