খুলনা, বাংলাদেশ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  যশোরের সাগরদাঁড়িতে ওসি’র সাথে বাজার কমিটির মতবিনিময়
  স্বাধীনতার পক্ষের শক্তিকে হ্যাঁ বলুন। দেশবিরোধী, স্বাধীনতা বিরোধী কে না বলুন।
  কেশবপুর জাতীয় পার্টির আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
  অভিযোগের পর অভিযোগ, তবুও কেন নীরবতা? গাছা থানা এলাকায় ছিনতাই-মাদক নিয়ে প্রশ্নের মুখে প্রশাসন
  দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  ডুমুরিয়ার ‘গফফার সড়ক’: অসম্ভবকে সম্ভব করার এক ইতিহাস, দেড় হাজার নারিকেল গাছের বর্তমান কী?
  ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলার ওলামা সম্মেলন অনুষ্ঠিত সভাপতি- মাওঃ আব্দুল্লাহ, সম্পাদক মাওঃ শায়খুল ইসলাম
  দাকোপে বাজুয়ায় দিপাবলী উৎসবে মহিলাদের নৌকা বাইচ অনুষ্ঠিত
  শীতের আগমনের বার্তা , খেজুর গাছ কাটায় ব্যস্ত গাছিরা , প্রস্তুত করছেন , রস ও গুড়ের অপেক্ষায় গ্রামবাসী ।
  ​খুলনায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাস-চাঁদাবাজি দমনে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত

[ccfic]

নিজস্ব প্রতিবেদক, খুলনা:-খুলনায় চলমান সন্ত্রাস, চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে যৌথ বাহিনীর বিশেষ সাঁড়াশি অভিযান বা ‘ব্লক রেইড’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে নগরীর প্রবেশদ্বার, মহাসড়ক ও প্রধান সড়কগুলোতে চেকপোস্ট স্থাপন এবং নিরাপত্তা জোরদারে ২০০ আনসার সদস্য পদায়নের সিদ্ধান্ত হয়েছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টা পর্যন্ত খুলনা সার্কিট হাউজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তাদের এক জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার সাজ্জাদুর রহমান, এসআরবি-৬, জেলা পুলিশ, নৌপুলিশ, আর্মড পুলিশ, কোস্টগার্ড ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি লাইসেন্সবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে কঠোর অভিযান জোরদারের নির্দেশনা দেওয়া হয়।এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা সার্কিট হাউজে জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে এতে বিভাগীয় ও জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক দল, ব্যবসায়ী ও চিকিৎসক নেতারা অংশ নেন।সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা, মহানগর জামায়াতের আমির মাহফুজুর রহমান, ওয়াসা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনি, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, এনসিপির আহ্বায়ক আহমেদ হামীম রাহাত, খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক এবং কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) রিপন চন্দ্র সরকারসহ এসআরবি, বিজিবি ও পেশাজীবী নেতৃবৃন্দ। সভায় উপস্থিত সবার মতামত গ্রহণের পর আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা পৃথক বৈঠকে বসেন।অভিযানের বিষয়ে কেএমপির উপ-কমিশনার রেজাউর রহমান বলেন, অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের অভিযান ও টহল জোরদার করা হয়েছে। নগরীর প্রবেশদ্বারগুলোতে চেকপোস্ট বাড়ানো হয়েছে। খুব শিগগিরই অপরাধীরা ধরা পড়বে এবং পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে বলে আমরা আশাবাদী।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT