
নিজস্ব প্রতিবেদক, খুলনা:-‘গডফাদার অব এআই’ হিসেবে পরিচিত নোবেলজয়ী অধ্যাপক জিওফ্রে হিন্টন ইউরোপের নেতাদের এ বিষয়ে সতর্ক করবেন। শুক্রবার (১৩ নভেম্বর) আয়ারল্যান্ডের ডাবলিনে ইউরোপীয় কাউন্সিলের এআইবিষয়ক সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।এআই অ্যালাইনমেন্ট রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পল ক্রিশ্চিয়ানো বলেন, আগামী তিন বছরের মধ্যে এআইয়ের হাতে বিশ্বব্যবস্থার নিয়ন্ত্রণ চলে যাওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে। এমনকি আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যেও এমন পরিস্থিতি তৈরি হতে পারে।হিন্টনও আশঙ্কা প্রকাশ করে বলেন, আগে তিনি মনে করতেন, ১০ বছরের মধ্যে এআই মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে উঠবে। তবে সাম্প্রতিক গবেষণা ও বিশেষজ্ঞদের বক্তব্যে সেই সময়সীমা আরও কমে আসার আশঙ্কা করছেন তিনি।বিশেষজ্ঞদের দাবি, ইতোমধ্যে এআইয়ের কিছু মডেল অনলাইন প্ল্যাটফর্মে হ্যাকিং, নিরাপত্তাব্যবস্থা অতিক্রম এবং নিজেদের মধ্যে যোগাযোগের সক্ষমতা দেখিয়েছে। ভবিষ্যতে এসব প্রযুক্তি মানুষের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকেও চ্যালেঞ্জ করতে পারে।তাদের আশঙ্কা, নিয়ন্ত্রণহীন এআই ভবিষ্যতে অবকাঠামো, শিল্পকারখানা, ড্রোন ও রোবটের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি মানবজাতির জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে। তাই এআইয়ের উন্নয়নের পাশাপাশি এর নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।
